Dhaka 6:43 am, Sunday, 28 June 2026

’শীতের দাপটে জবু*থবু সাধারণ জীবন ‘

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৮ ডিগ্রিতে। বাতাসের আর্দ্রতা শতকরা ৮১ ভাগ। সকাল ৬টায় ছিল ১২ ডিগ্রি।

শুক্রবার (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। অপরদিকে সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও সকালে শীত অনুভূত হচ্ছে অনেক বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় রেকর্ড করা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

’শীতের দাপটে জবু*থবু সাধারণ জীবন ‘

প্রকাশঃ 05:11:44 am, Saturday, 6 December 2025