Dhaka 6:46 am, Sunday, 28 June 2026

’চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না’ : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত তাদের চিরতরে উৎখাত করতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশকে যুবসমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদের যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে, এদিন সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

’চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না’ : শিবির সভাপতি

প্রকাশঃ 11:40:25 am, Thursday, 4 December 2025