Dhaka 5:39 am, Sunday, 28 June 2026

সেই তুরিনের মোবাইল-ল্যাপটপে চাঞ্চল্যকর তথ্য, হলো না শেষ রক্ষা

গতকাল সোমবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকার এক বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এক শিক্ষার্থীকে প্রাণনাশের উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে জানা গেছে, গ্রেপ্তারকালে তল্লাশি চালিয়ে তুরিন আফরোজের ব্যক্তিগত ল্যাপটপ ও মোবাইল থেকে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরায় আব্দুল জব্বার (২১) নামে এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তুরিন আফরোজের বাড়িতে তল্লাশি চালিয়ে তার মোবাইল এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখা গেছে যে তার ফেসবুকে প্রচুর সরকারবিরোধী প্রচারণা রয়েছে।

এ সময়ে মহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে আরো জানান, গ্রেপ্তার পর তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা এ মামলার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সেই তুরিনের মোবাইল-ল্যাপটপে চাঞ্চল্যকর তথ্য, হলো না শেষ রক্ষা

প্রকাশঃ 07:34:12 am, Tuesday, 8 April 2025