Dhaka 3:13 pm, Friday, 17 April 2026

কেসিসির তত্ত্বাবধানে লায়ন্স স্কুল এন্ড কলেজের অভ্যন্তরীণ পুকুরের কচুরীপানা ও বর্জ্য অপসারণ

খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে আজ লায়ন্স স্কুল এন্ড কলেজের অভ্যন্তরীণ পুকুরের কচুরীপানা ও বর্জ্য অপসারণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আজ শনিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের অভ্যন্তরীণ পুকুরের কচুরীপানা ও বর্জ্য অপসারণ করা হয়। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিডি কিন-খুলনার সদস্যগণ বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

নগরীর ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. তুষার কান্তি রায়, পরিবেশবাদী সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: বাদশাহ খান, প্রকল্প কর্মকর্তা আসিফ আহমেদ, কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারী ওমর ফারুক কচি এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহ।

মশার বংশবিস্তার হ্রাসে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের এ কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি কেসিসি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কেসিসির তত্ত্বাবধানে লায়ন্স স্কুল এন্ড কলেজের অভ্যন্তরীণ পুকুরের কচুরীপানা ও বর্জ্য অপসারণ

প্রকাশঃ 04:29:14 pm, Saturday, 8 November 2025