Dhaka 3:37 am, Sunday, 28 June 2026

মালয়েশিয়া পাচারের আগে উদ্ধার ২৫ নারী-শিশু, আট*ক ২

”কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আগের আটক পাচারকারীদের দেওয়া তথ্যানুসারে জানা যায়, টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ ভুক্তভোগীকে জীবিত উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

তারা আরও জানান, পাচারকারীরা বন্দিদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল এবং পরবর্তী সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা নেয়।

কোস্টগার্ডের কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মালয়েশিয়া পাচারের আগে উদ্ধার ২৫ নারী-শিশু, আট*ক ২

প্রকাশঃ 12:35:38 pm, Tuesday, 4 November 2025