রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগীহাটি গ্রামে দা দিয়ে কুপিয়ে পারভীন বেগম (৩৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার স্বামী পলাশ শেখ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানাযায় পারিবারিক কলহে স্বামীর সঙ্গে পারভীন বেগমের কথা-কাটাকাটির একপর্যায়ে পলাশের হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করার চেষ্টা চলছে।
দেশের তথ্য ডেস্ক 



















