Dhaka 9:01 am, Sunday, 28 June 2026

চাকসুর ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলের তালিকায় ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নুরুল হামিদ এবং একই বিভাগের আরেক শিক্ষক রন্টু দাশের নাম রয়েছে খসড়া ভোটার তালিকায়। অথচ চাকসু নীতিমালা অনুযায়ী শিক্ষকদের ভোটার হওয়ার সুযোগ নেই।

এ ছাড়া ছেলেদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় পাঁচ ছাত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা সবাই পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকা বিশ্লেষণের পর এমন তথ্য উঠে এসেছে। ভোটার তালিকায় এমন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন কালবেলাকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। যে নামগুলোর মধ্যে অসঙ্গতি রয়েছে সেগুলো সংশোধন করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।

রাত ১১টার পর হলে ঢোকায় রাবির ৯১ ছাত্রীকে তলব, অতঃপর…
বিভাগপ্রতি ভোটার সংখ্যা : খসড়া তালিকা অনুযায়ী চাকসুতে মোট ভোটার ২৫ হাজার ৮৬৬ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫ জন।

সমাজবিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে ৮৯৪ জন, রাজনীতিবিজ্ঞান বিভাগে ৮৯৩ জন, সমাজতত্ত্ব বিভাগে ৭০৪ জন, লোকপ্রশাসন বিভাগে ৮৪৪ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪৪৪ জন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩৭৪ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪৮০ জন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২২৬ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভোটার রয়েছে ১৮৭ জন।

ব্যবসায় প্রশাসন অনুষদে ভোটার সংখ্যা : ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান বিভাগে ৭০৫ জন, ফাইন্যান্স বিভাগে ৮৬১ জন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ৬২২ জন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৫৮০ জন, ব্যবস্থাপনা বিভাগে ৬৯৬ জন, মার্কেটিং বিভাগে ৫৮৭ জন ভোটার রয়েছেন।

জীববিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : জীববিজ্ঞান অনুষদভুক্ত জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ ২২৬ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ ২৫৯ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৬৬ জন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২৮০ জন, আইন বিভাগে ৮০০ জন, মাইক্রোবায়োলজি বিভাগে ২৫৩ জন, ফার্মেসি বিভাগে ২৪৬ জন, মনোবিজ্ঞান বিভাগে ২০৪ জন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ৩০৬ জন, প্রাণিবিদ্যা বিভাগে ৪৮৫ জন শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : বিজ্ঞান অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ২০৭ জন, রসায়ন বিভাগে ৬৩৫ জন, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে ৫০৩ জন, গণিত বিভাগে ৭৫৭ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৪৯ জন ও পরিসংখ্যান বিভাগে ৭০৬ জন ভোটার রয়েছেন।

প্রকৌশল অনুষদে ভোটার সংখ্যা : প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৯৮ জন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৭১ জন ভোটার রয়েছেন।

মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মেরিন সায়েন্স ইনস্টিটিউটে ২৭৮ জন, ফিশারিজ বিভাগে ১৭১ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগে ১৬৫ জন ভোটার রয়েছেন।

শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২৯৫ জন আর আইন অনুষদভুক্ত আইন বিভাগে ভোটার রয়েছেন ৮০০ জন।

এর আগে ২৮ আগস্ট বৃহস্পতিবার চাকসু ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। সর্বশেষ ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

চাকসুর ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলের তালিকায় ছাত্রী

প্রকাশঃ 01:26:26 pm, Tuesday, 2 September 2025