গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা
আজ সোমবার বিকালে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।
উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুংগীপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠ শিল্পী হারমোনিয়াম এর জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০-হাজার মানুষের সমাগম ঘটে।
দেশের তথ্য ডেস্ক 



















