করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ২১ জুলাই খুমেক হাসপাতালে বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল। রতিকান্ত ডাকুয়া করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তৃতীয় রোগী।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনার খালিশপুর গাবতলার বাসিন্দা রতিকান্ত ডাকুয়া গত সোমবার (২৮ জুলাই) সকাল ৮ টা ২৫ মিনিটে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হয়।
দেশের তথ্য ডেস্ক 



















