Dhaka 1:58 pm, Friday, 17 April 2026

খুলনা মহানগর খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা 

খুলনা মহানগর খান জাহান আলী থানার অন্তর্গত যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা রবিবার বিকাল ৫ টায় ফুলবাড়িগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিয়াম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু। সভায় বক্তব্য রাখেন শেখ আব্দুস সালাম,মোঃ ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, মামুন মেম্বার, আলামিন হাওলাদার, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, ইলিয়াস হাওলাদার, স্বাধীন মির্জা, সাদ্দাম হোসেন, মোঃ আলী হুসাইন, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, শেখ শাহেদ আহমেদ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান তার বক্তব্যে ছাত্রদলের উদ্দেশ্যে বলেন আমি খান জাহান আলী থানা ছাত্রদলের সভাপতি ছিলাম এখন থানা বিএনপির হাল ধরেছি আপনাদের একসময় বিএনপির হাল ধরতে হবে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদল অন্য সংগঠন থেকে আলাদা এবং আদর্শ একটি ছাত্র সংগঠন।তিনি আরও বলেন আপনাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আপনাদের মধ্য থেকে বলিষ্ঠ ছাত্র নেতৃত্ব আগামীতে দেশে নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন আপনারা মাদক মুক্ত এবং সুশৃংখল ভাবে নেতৃত্বের মাধ্যমে দল ও দেশের গৌরব অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

খুলনা মহানগর খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশঃ 01:43:17 pm, Sunday, 29 June 2025