মোঃ রাজু হাওলাদার
খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের অন্তর্গত সদর থানা মহিলা দলের আওতাধীন ২৪ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের
দি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভানেত্রী লায়লা পারভিন ও সাধারণ সম্পাদক মিসেস শারমিন আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম। মঙ্গলবার ২৪ জুন বিকাল ৫ টায় খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক সম্মেলনের প্রধান অতিথি সৈয়দা নার্গিস আলী এ কমিটি ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট হালিমা আক্তার খানম, যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান মনির। আরও উপস্থিত ছিলেন, সাহানাজ সরোয়ার, হাসনাহেনা, নাসরিন হক শ্রাবন্তী, এডভোকেট জাহানারা পারভীন, ময়না খাতুন, রহিমা বেগম।
প্রধান অতিথি সৈয়দা নার্গিস আলী বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ২৪ নম্বর ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। আওয়ামী লীগ এর খারাপ প্রভাব পুরো এলাকায় রয়েছে, নানা রকম দুর্নীতি ও টিসিবি কার্ড বানিজ্য চলেছে , বিএনপি সদস্য গন বৈষম্যের শিকার হয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে নতুন কমিটি গঠন অব্যাহত রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















