Dhaka 2:47 pm, Sunday, 28 June 2026

বকেয়া পৌরকর আদায়ে কেসিসি কর্তৃক মালামাল ক্রোক অভিযান পরিচালিত

বিপুল অংকের বকেয়া পৌরকর আদায়ে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান এর নেতৃত্বে আজও নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়।

বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আজও (রবিবার) নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রূপসা স্ট্র্যান্ড রোডস্থ ৪৮/১, শেরে বাংলা রোডস্থ ১৪, বিকে পশ্চিমপাড়া রোডস্থ ২/৫, নিরালা আবাসিক এলাকার ২৭৭, রায়পাড়া মেইন রোডস্থ ২২ এবং বাগামারা মেইন রোডস্থ ১৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসি’র ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান টিটো, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

বকেয়া পৌরকর আদায়ে কেসিসি কর্তৃক মালামাল ক্রোক অভিযান পরিচালিত

প্রকাশঃ 01:29:12 pm, Sunday, 22 June 2025