১৮ জুন সকালে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন সংঙ্গীতা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রবিউল গাজী (৪২), পিতা-মোঃ শাহজান আলী গাজী, সাং- নোড়ারচক (খলিশখালী), থানা-দেবহাটা,জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, আসামি মোঃ রবিউল গাজী (৪২) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ডাকাতির প্রস্তুতি মামলা এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বিষয়টি র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।
দেশের তথ্য ডেস্ক 



















