Dhaka 1:40 pm, Sunday, 28 June 2026

ফটো সাংবাদিক সাদীর স্ত্রী’র ইন্তেকাল, শোকাহত দেশের তথ্য প‌রিবার

খুলনা গেজেটের ফটো সাংবাদিক এম এ সাদীর স্ত্রী নূরজাহান আক্তার মৌ (৩৭) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে স্বপরিবারে তাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। ফজরের নামাজের পর নূরজাহান আক্তার মৌ মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সন্তানকে নিয়ে নিচে নামার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে নগরীর খালিশপুর ক্লিনিকে, পরে আদ্ব দীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি মারা যান।

তারা জানান, বেশকিছু দিন ধরে নূরজাহান আক্তার মৌ বুকে ব্যাথা অনুভব করছিলেন। তিনি নিজেই খুলনা বিশেষায়িত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বয়রা পুলিশ লাইন এলাকার বায়তুল মামুর জা‌মে মস‌জি‌দের সাম‌নে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখাালী কবরস্থা‌নে দাফ‌ন সম্পন্ন হয়েছে।

এম এ সাদী দম্প‌তির ১০ বছর বয়সী একমাত্র সন্তান মোবাশ্বের আলী নাফি গোয়ালখালী মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যায়নরত।

এম এ সাদী ভাইয়ের স্ত্রীর অকাল প্রয়া‌ণে শোকাহত খুলনার নিউজ পোর্টাল দেশের তথ্য পরিবার ও দেশের তথ্য এর সম্পাদক শিশির রঞ্জন মল্লিক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ফটো সাংবাদিক সাদীর স্ত্রী’র ইন্তেকাল, শোকাহত দেশের তথ্য প‌রিবার

প্রকাশঃ 09:36:09 am, Friday, 13 June 2025