Dhaka 3:22 pm, Friday, 17 April 2026

সুন্দরবন অভ্যন্তরে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল

সুন্দরবন অভ্যন্তরে বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারে ব্যবহৃত ১শ ফাঁদ।

২ জুন সোমবার সকাল ১০ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেষ্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টেকের খাল এলাকা থেকে এ সকল হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো চোরাশিকারিকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনের কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, চোরাশিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে তরই সুত্র ধরে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

সুন্দরবন অভ্যন্তরে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

প্রকাশঃ 12:38:23 pm, Monday, 2 June 2025