বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। একই সময়ে তার স্বামীও বিষপান করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের তথ্য ডেস্ক 



















