বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নাফনদীর হোয়াইক্যং সীমান্তে একই এলাকার দুজন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা বুধবার বেলা ১১টার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায়। তবে নাফ নদীর কোনো সীমান্ত থেকে তাদের আটক করেছে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি।
হোয়াইক্যং বালুখালি গ্রামের বাসিন্দা জেলে আলী হোসেন বলেন, আরাকান আর্মি তাদের সীমান্তের নাফ নদীতে সবসময় অবস্থান করে। তারা সুযোগ পেলে আমাদের জেলেদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজও আমাদের গ্রামের দুজন জেলেকে মাছ ধরার সময় আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হোয়াইক্যং এলাকার দুই জেলেকে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের অবগত করেনি।
স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের দাবি, নাফ নদী ও তার আশপাশে টহল জোরদার ও অপহৃত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরালো করতে হবে।
দেশের তথ্য ডেস্ক 



















