Dhaka 1:11 am, Monday, 29 June 2026

ধানমন্ডি লেক পরিষ্কারে যুবদল নেতাকর্মীরা

পরিবেশ সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৩ এপ্রিল) ধানমন্ডি থানা যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রমে অংশ নেন।

ধানমন্ডি থানা যুবদলের নেতা সাজ্জাদ মাহমুদ সোহেল বলেন, আমরা যুবদল শুধু রাজপথে নয়, জনগণের কল্যাণে মাঠেও আছি।

তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ২৮ নম্বর দফায় উল্লেখ করা হয়েছে ‘পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা হবে’। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই লেক পরিষ্কার কর্মসূচি। এটা শুধু একটি প্রতীকী কাজ নয়, এটা আমাদের দায়বদ্ধতার প্রকাশ।

তিনি আরও বলেন, একটি সুন্দর ঢাকা গড়ে তোলার জন্য আমরা প্রতিটি থানা ও ওয়ার্ডে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাব। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

যুবদল নেতা মনির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি মানেই শুধু আন্দোলন নয় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, যুবদলের নেতাকর্মীরা নিজেদের এলাকা নিয়ে দায়িত্বশীল। আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে পুরো ধানমন্ডিকে একটি পরিচ্ছন্ন ও সচেতন এলাকার মডেলে পরিণত করা।

এ ধরনের উদ্যোগ যুব সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ধানমন্ডি যুবদলের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ধানমন্ডি লেক পরিষ্কারে যুবদল নেতাকর্মীরা

প্রকাশঃ 03:15:17 am, Thursday, 24 April 2025