Dhaka 12:02 am, Monday, 29 June 2026

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন সুবিধা নিশ্চিত করা হয়নি। এটি অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ‘চরম বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা বলেন, এটি শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক চাহিদার পরিপন্থি।

শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান হবে এবং তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মের মধ্যে শুরু করা।

৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।

৪. আগামী ১৫ মের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

উল্লেখ্য, আবাসন সংকট ও দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই জবি শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এর আগে বিভিন্ন সময় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রকাশঃ 10:04:22 am, Wednesday, 23 April 2025