Dhaka 9:15 pm, Sunday, 28 June 2026

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি (অটোরিকশা) নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশিকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরে ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিনসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

প্রকাশঃ 07:55:28 am, Tuesday, 22 April 2025