Dhaka 8:09 pm, Sunday, 28 June 2026

শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা অনিক সরকারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

অনিক সরকার হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নিশিথ সরকার।

রোববার (২০ এপ্রিল) রাতে উপজেলার চন্ডিপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাকিমপুর (হিলি) থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি থেকে ৫ আগস্ট আসাদুজ্জামান সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আসাদুজ্জামানের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। অনিককে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দিনাজপুর আদালতের মাধ্যমে অনিককে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিনের আকুতি, গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে

শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ 03:53:06 am, Tuesday, 22 April 2025