১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন করে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে ৯০ পৃষ্ঠার।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এসব তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, চানখারপুলের গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। গতকাল রোববার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যদিয়ে জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে।
তিনি আরও বলেন, কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিও’র মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের সাবেক আইজির সংশ্লিষ্টতাও রয়েছে। এ মামলার চারজন আসামি পলাতক রয়েছেন।
দেশের তথ্য ডেস্ক 



















