Dhaka 7:06 pm, Sunday, 28 June 2026

নদী ভরাটে বাড়ছে দুর্ভোগ, বিপাকে চর কুকরি-মুকরির মানুষ

ভোলা জেলা প্রতিনিধি :

চরফ্যাশন উপজেলার উপকূলীয় দ্বীপ কুকরি-মুকরি এখন কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে নদী ভরাট ও নাব্যতা সংকটের কারণে দ্বীপটির সঙ্গে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী খনন না হওয়ায় চরাঞ্চল ঘিরে থাকা নদীপথে পলি জমে নাব্যতা কমে গেছে। বিশেষ করে শুকনো মৌসুমে ট্রলার ও ছোট নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ফলে শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে দুর্ভোগ বাড়ছে। জরুরি রোগী নিয়ে মূল ভূখণ্ডে যেতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয় ও কলেজে যেতে পারছে না। এছাড়া ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ গুনছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমি যেহেতু নতুন এসেছি যদি প্রয়োজন হয় আমরা দেখে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কুকরি-মুকরি এখন যোগাযোগ সংকটের কারণে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, টেকসই নদী ব্যবস্থাপনা ও দ্রুত খনন কার্যক্রম চালু না হলে দ্বীপবাসীর দুর্ভোগ আরও বাড়বে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নদী ভরাটে বাড়ছে দুর্ভোগ, বিপাকে চর কুকরি-মুকরির মানুষ

প্রকাশঃ 10:18:33 am, Friday, 15 May 2026