Dhaka 7:14 pm, Sunday, 28 June 2026

নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার, ভোলায় ৩ ট্রাকসহ কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ

ভোলা প্রতিনিধি :

ভোলায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার বেশি মূল্যের সামুদ্রিক ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।এসময় মাছ বহনে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন ট্রাক ভর্তি সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়।

পরে রাতেই জব্দকৃত ট্রাক ও মাছ কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়।আজ সকালে জব্দ করা মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় এসব ইলিশ অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভূঁইয়া জানান, অভিযানে জাটকা ও ইলিশসহ মোট ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লাখ ৪০ হাজার টাকা।

পরবর্তীতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা মাছগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার, ভোলায় ৩ ট্রাকসহ কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ

প্রকাশঃ 04:53:37 pm, Wednesday, 13 May 2026