তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনী জাহাজ ‘সুনায়না’ (INS SUNAYNA)। আজ শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে সেটিকে স্বাগত জানানো হয়।
জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে অভ্যর্থনা জানিয়ে বন্দরে নিয়ে আসে। চট্টগ্রাম বন্দরে জাহাজটি ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক ও নাবিকদের স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ব্যান্ড পরিবেশন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে জাহাজের অধিনায়ক ও প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে একে অপরের জাহাজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন তারা। আগামী ১০ মে জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
দেশের তথ্য ডেস্ক 



















