Dhaka 12:03 am, Monday, 29 June 2026

নরসিংদীর রায়পুরায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫)নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী সুজন মিয়া পলাকত রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

নরসিংদীর রায়পুরায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রকাশঃ 12:19:55 pm, Tuesday, 28 April 2026