ঢাকার দোহার উপজেলায় শিউলি (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিউলি ওই ইউনিয়নের চর নারায়নপুর এলাকার মহিউদ্দিনের স্ত্রী ও শেখ ইউসুফের মেয়ে।
নিহতের বোন শেফালী জানান, শিউলি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
কিছুদিন আগেও তার বাবার বাড়ি কার্তিকপুর ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। হঠাৎ আজ দুপুর ১টার দিকে ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশের তথ্য ডেস্ক 



















