Dhaka 9:47 pm, Sunday, 28 June 2026

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অপহৃত ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ এক বনদস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অপহৃত ২ জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক এসব সফল অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থান থেকে মাছ ধরার সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ২ জেলেকে অপহরণ করে। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিম্মিদের অবস্থান নিশ্চিত করে ১৬ এপ্রিল বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল মুর্তি খাল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার নৌকাসহ অপহৃত ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা বনের ভেতরে পালিয়ে যায়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর সদস্যরা শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে শুক্রবার ভোরে কোস্ট গার্ড স্টেশন কৈখালী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজসহ তরিকুল ইসলাম (৩৫) নামে দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটক তরিকুল খুলনার কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অপহৃত ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ এক বনদস্যু আটক

প্রকাশঃ 12:42:10 pm, Friday, 17 April 2026