Dhaka 11:40 pm, Sunday, 28 June 2026

খুলনায় জোড়া আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার

​খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে (২৮) দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর হরিণটানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত সুজন সরকার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকার মো. দুলাল সরকারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৩০ মিনিটের দিকে তার বাড়িতে অস্ত্র উদ্ধারে যায় আভিযানিক দল। এসময় সুজনের বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের সিটের নিচ থেকে একটি দেশীয় শটগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা, ১টি হত্যাচেষ্টা, ১টি ডাকাতি, ১টি অস্ত্র আইন ও ১টি চাঁদাবাজির মামলাসহ দ্রুত বিচার আইনে আরও ২টি মামলা রয়েছে। মোট ৭টি মামলার এই দুর্ধর্ষ আসামি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

এ বিষয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, সুজন সরকারকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় জোড়া আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার

প্রকাশঃ 09:10:16 am, Friday, 10 April 2026