Dhaka 11:39 pm, Sunday, 28 June 2026

তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু আটক

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজ দুপুর ২ টার দিকে তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য, ৬/৭ টা ডাকাতি মামলা সহ একাধিক মামলার আসামী মোঃ শাহাদাত হোসেন রাজুকে গ্রেফতার করেছেন। সে উপজেলার আড়ফাঙ্গাসিয়া গ্রামের মনু মোল্যার পুত্র। রাজু মোল্যা দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, দস্যুতা,মাদক,জুয়াসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে যশোর, বাঘারপাড়া, কালিয়া, নড়াগাতি,তেরখাদা, নোয়াখালীর ফুলগাজী থানায় ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে কুখ্যাত রাজু কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এদিকে রাজু ডাকাত গ্রেফতার হওয়ার খবর শুনে এলাকায় চলছে উৎসবের আমেজ। যে যার মত করে মিষ্টি বিতরণ করছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তার কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। তিনি বলেন, রাজু হলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই দস্যুতাসহ কয়েকটি মামলা চলমান রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু আটক

প্রকাশঃ 08:58:06 am, Friday, 10 April 2026