দিঘলিয়া প্রতিনিধিঃ
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার দুইদিনব্যাপী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সমাপনী দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাশেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার সাংবাদিক বেনজীর আহমেদ মুকুল, প্রবর্তন পত্রিকার সাংবাদিক আবিদ আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মেলার বিভিন্ন বিজ্ঞান স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ যারা সফল, তারা একসময় তোমাদের মতোই এই চেয়ারে বসেছিল। তোমরাই ভবিষ্যতে বড় বড় বিজ্ঞানী ও উদ্ভাবক হবে।” তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
দেশের তথ্য ডেস্ক 



















