Dhaka 11:37 pm, Sunday, 28 June 2026

তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

আজ ৮ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় এবং আড়ম্বরের সাথে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা উপজলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম নূরুন্নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা মোল্যা হুমায়ুন কবির, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা আবুল হোসেন বাবু, সাংবাদিক শাহজাহান শাহীম, এনসিপি নেতা এস এ রিপন। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পহেলা বৈশাখ অত্যন্ত আড়ম্বর পূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। এ লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম নূরুন্নবী বলেন, এবারে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আড়ম্বরের সাথে উদযাপন করা হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ 01:49:15 pm, Wednesday, 8 April 2026