চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সাথে শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দীন, শ্রীনিবাস মণ্ডল, খায়রুল ইসলাম, বিজয়া রায় চৌধুরী, প্রভাষক প্রদীপ মন্ডল, জসীম উদ্দীন, হারুন অর রশীদ রানা, দেবব্রত সরকার। মতবিনিয় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশের তথ্য ডেস্ক 



















