Dhaka 3:56 pm, Sunday, 28 June 2026

খণ্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের খণ্ডকালীন নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি সামনে এসেছে। এর আগে গত ১৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ বাতিল করা হয়।

এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। নিয়োগের শর্তাবলি নিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খণ্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল

প্রকাশঃ 08:26:20 am, Saturday, 19 April 2025