Dhaka 12:56 am, Monday, 29 June 2026

নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ সম্পন্নের লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

ফয়জুল হক বাবু

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

মঙ্গলবার (বিকাল ৪টা) যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তহিদুজ্জামান এবং বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা কেন্দ্রটিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা এ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খানম লিপি, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক ফয়জুল হক বাবুসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় প্রফেসর এস এম তহিদুজ্জামান বলেন, এবছর এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা রয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।

এ সময় সভায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ সম্পন্নের লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

প্রকাশঃ 06:39:20 am, Wednesday, 1 April 2026