সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ ২০২৬) বেলা ১২টার দিকে জেলার পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও প্রতি লিটার পেট্রল ৩০০ টাকা দরে বিক্রির সময় আনোয়ার হোসেন খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৪ ও ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে উপস্থিত স্থানীয়দের সচেতন করা হয় এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
দেশের তথ্য ডেস্ক 



















