চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে দিনব্যাপী শ্রীমতি স্নেহলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত হালদার ও স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ অদম্য নারী পুরষ্কার প্রাপ্ত সংগঠক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক প্রদীপ কুমার সিংহ, বিশিষ্ট সমাজ সেবিকা শ্রীমতি তপতি সিংহ প্রমুখ। প্রশিক্ষণে শান্তিখালী ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















