Dhaka 2:28 pm, Sunday, 28 June 2026

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

রোববার দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই প্রতিফলন।

নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর এবং শাকিরা ফেরদৌস রিমি।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল আইনজীবীর সহযোগিতা কামনা করেন।

এদিকে, ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং তারা আনন্দ মিছিল করেন।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল খুলনার আইনজীবী রাজনীতিতে বিএনপি সমর্থিত প্যানেলের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রকাশঃ 05:43:40 pm, Sunday, 29 March 2026