Dhaka 12:54 am, Monday, 29 June 2026

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে যৌথ অভিযান: ১২ হাজার লিটার অবৈধ তেল জব্দ ​

​বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে বিশাল এক যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার মধ্যরাত ১টায় মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

​অভিযান চলাকালীন প্রতিষ্ঠানের তিনটি বড় তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে দেখা যায়, সেখানে নির্ধারিত পরিমাণের বাইরে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। জব্দকৃত এই তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মজুদকৃত এই তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে চলমান রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে যৌথ অভিযান: ১২ হাজার লিটার অবৈধ তেল জব্দ ​

প্রকাশঃ 10:09:13 am, Sunday, 29 March 2026