Dhaka 3:46 pm, Sunday, 28 June 2026

খুলনায় পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি পলায়ন, ২ পুলিশ সদস্য আহত

খুলনার মুজগুন্নি এলাকায় ব্যাটারি চুরির অভিযোগে আটক ব্যক্তিকে নিয়ে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় আটক ব্যক্তি পালিয়ে যান। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুর খুলনা বিভাগীয় স্টোডিয়াম এলাকা থেকে ব্যাটারি চুরির অভিযোগে বিপ্লবকে আটক করে পুলিশ। বিপ্লব মদিনাবাদ এলাকার বাসিন্দা। পরে বিকেল ৫টার দিকে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী স্টোডিয়ামের বিপরীতে মুজগুন্নি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়।

ওসি আরও জানান, হামলায় পুলিশের এসআই সৈয়দ জাহিদুল ইসলাম ও এএসআই মোল্লা তরিকুল ইসলাম আহত হন। এ সময় আটক বিপ্লব হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান। পরবর্তীতে অভিযান চালিয়ে পলায়নকৃত আসামীকে আবারও গ্রেফতার করে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুলনায় পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি পলায়ন, ২ পুলিশ সদস্য আহত

প্রকাশঃ 04:42:07 pm, Saturday, 28 March 2026