Dhaka 3:53 pm, Sunday, 28 June 2026

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ-ডিইউ) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মো. রাফিক হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম এ হানিফ।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন নির্বাহী কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছেন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। অ্যাসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশঃ 08:04:56 am, Saturday, 19 April 2025