Dhaka 3:46 pm, Sunday, 28 June 2026

ফুয়েল কার্ড নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, অভিযান অব্যাহত জেলা প্রশাসনের

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে অনিয়ম, কালোবাজারি ও চোরাচালান প্রতিরোধে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযোগ রয়েছে, একই ব্যক্তি একই দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করে তা মজুদ, কালোবাজারি ও চোরাচালানে ব্যবহার করছে।

এ প্রেক্ষিতে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে “ফুয়েল কার্ড” চালুর উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে একই ব্যক্তি যাতে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করতে না পারে এবং সরকারি নির্ধারিত সীমা অনুযায়ী মোটরসাইকেলে তেল সরবরাহ নিশ্চিত করা যায়—সেই লক্ষ্যেই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে।

এদিকে ফুয়েল কার্ড চালুর উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ফুয়েল কার্ড চালু হলে একই ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করতে পারবে না, ফলে অবৈধ মজুদ ও অপব্যবহার কমবে। এতে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের অতিরিক্ত চাপও হ্রাস পাবে এবং সাধারণ গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী তেল সহজেই সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়তে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অতিরিক্ত তেল মজুদ, কালোবাজারি ও চোরাচালান বন্ধে জেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ফুয়েল কার্ড নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, অভিযান অব্যাহত জেলা প্রশাসনের

প্রকাশঃ 08:51:34 am, Friday, 27 March 2026