খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের হামলায় মাসুম বিল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী ও শ্রমিক নেতা নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে বাটা শোরুমের সামনে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহর ওপর হামলা চালায়। তারা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পরে বুক ও মাথায় লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ব্যস্ততম এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ খুনিদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে।
শিরোনামঃ
খুলনা নগরীর ডাকবাংলায় প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা
-
দেশের তথ্য ডেস্ক - প্রকাশঃ 03:53:23 pm, Wednesday, 4 March 2026
- 88
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















