খুলনার গল্লামারি থেকে ডুমুরিয়া যাওয়ার পথে এক চাঞ্চল্যকর অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৯টার সময় দুই যাত্রীবেশে দুর্বৃত্ত এক অটো চালককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার অটো নিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহত চালক চিকিৎসাধীন রয়েছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত চালকের বক্তব্য অনুযায়ী, ঘটনার রাতে গল্লামারি থেকে দুজন যাত্রী তার অটোতে ওঠেন। গন্তব্যে পৌঁছানোর আগেই নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের আসল রূপ ধারণ করে। হঠাত করেই পেছন থেকে তারা চালকের মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে।
ছিনতাই হওয়া অটোটির নম্বর ছিল ৫২-৫৯। অটোটির গায়ে বিভিন্ন ধরনের ‘আর্টিস্টিক’ কাজ করা ছিল, যা দিয়ে সহজেই সেটি চেনা সম্ভব। তিনি আরও জানান, সোহেল ও স্বপন নামে দুই ভাইয়ের মালিকানাধীন এই অটোটি চালিয়েই তার সংসার চলত।
চালক ও তার পরিবার দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অটোটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অটো চালকের নাম ঠিকানা: মোঃ আব্দুল্লাহ, প্রান্তিকা ১৩ নং রোড, নিরালা, খুলনা।
দেশের তথ্য ডেস্ক 



















