Dhaka 1:37 pm, Sunday, 28 June 2026

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭ দেশের এই জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলার এমনটাই জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সঙ্গে বৈঠকের পর এই আগ্রহের কথা জানান তিনি।

মাইকেল মিলার বলেন, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনাটি বেশ ইতিবাচক ছিল।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ইউরোপ সফরের জন্য কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। এ সফরটি হলে তা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।

মাইকেল মিলার আরও বলেন, প্রধান উপদেষ্টার ব্রাসেলস সফর নিশ্চিতেও কাজ করছে ২৭ দেশের এই জোট।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ

প্রকাশঃ 10:34:28 am, Thursday, 17 April 2025