Dhaka 4:52 pm, Sunday, 28 June 2026

খুলনায় র‍্যাবের অভিযান: অবৈধ টিসিবি পণ্য জব্দসহ গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারমূল্য পর্যবেক্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে খুলনা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ করার দায়ে একটি গোডাউন সিলগালা এবং দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাণী কুন্ডু। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বয়রা বাজারের ‘আবুল কালাম স্টোর’ এর গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি টিসিবি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০০ কেজি মসুর ডাল, ১০৮ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা এবং ৪০ কেজি খেজুর। সরকারি পণ্য অবৈধভাবে মজুদের দায়ে উক্ত গোডাউনটি সিলগালা করে দেয় র‍্যাব-৬, সিপিএসসি।

একই সাথে বাজার মনিটরিং ও অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এবং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুলনায় র‍্যাবের অভিযান: অবৈধ টিসিবি পণ্য জব্দসহ গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার

প্রকাশঃ 05:09:39 pm, Tuesday, 24 February 2026