Dhaka 6:09 pm, Sunday, 28 June 2026

খুলনায় র‍্যাব-৬ এর জোড়া অভিযানঃ একাধিক মামলার প্রধান আসামিসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খুলনা মহানগরীর পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ১ নম্বর আসামি এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গতকাল রাতে ও আজ ভোরে এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১১:৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস দল লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচে অভিযান চালায়। সেখান থেকে ডিএমপির তুরাগ থানার একটি চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। সোহেল তুরাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে, আজ ৩০ জানুয়ারি রাত ২:১০ ঘটিকার সময় সোনাডাঙ্গা থানাধীন পুরাতন গল্লামারী খোরশেদ নগর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। এই অভিযানে মিরপুর মডেল থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মোকাম্মেল হক টিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল মজিদ তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোহেলকে রূপসা থানায় এবং মোকাম্মেল হক টিপুকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়, গুরুতর অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

খুলনায় র‍্যাব-৬ এর জোড়া অভিযানঃ একাধিক মামলার প্রধান আসামিসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশঃ 11:04:38 am, Friday, 30 January 2026