খুলনার রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার উদ্ধার করেছে র্যাব-৬। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার একটি ঘর তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২টি রিভলবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি USA-তে তৈরি ‘Colt Model 1878 Six Shooter’ রিভলবার বলে নিশ্চিত করেছে র্যাব।
অভিযান শেষে র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত রিভলবার দুটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রূপসা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত অপরাধী এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 



















