Dhaka 7:19 pm, Sunday, 28 June 2026

নির্বাচন, গণভোট ও শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা

ফয়জুল হক বাবু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত নৈতিকতা মেনে সকলকে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষা যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রশ্নবিদ্ধহীনভাবে সম্পন্ন হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

জেলা প্রশাসক আরও বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের মাঝে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও সচেতন ভূমিকা অপরিহার্য।”

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, নির্বাচন ও পরীক্ষাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হাতে দমন করা হবে।

এর আগে সভার শুরুতে নির্বাচন সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচন, গণভোট ও শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় তথ্যপ্রাপ্তি, নিরাপত্তা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নির্বাচন, গণভোট ও শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা

প্রকাশঃ 02:39:07 pm, Monday, 26 January 2026