Dhaka 7:19 pm, Sunday, 28 June 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

ফয়জুল হক বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাতক্ষীরার আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকাল চারটায় সদর উপজেলার বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। তাঁর বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কোনো ধরনের ভয়, গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রত্যেক নাগরিককে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পূর্ণাঙ্গ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই নারীদের ঘর থেকে বেরিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। বিষয়টি যথাযথভাবে অনুধাবন করে সবাইকে গণভোটে অংশগ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার , বিজিবির বৈকারী কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মশিউর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

প্রকাশঃ 02:28:38 pm, Monday, 26 January 2026